যেখানে নেই কোন নেটওয়ার্ক নেই কোন বিদ্যুৎ কিংবা বাইরের জগতের সাথে ওতোপ্রোতো সম্পর্ক।চারিদিকে পানি মধ্যেখানে ৭-৮ জন স্টুডেন্ট নিয়েই ভাসমান স্কুলের নাম ওয়ালার পাব্লিক স্কুল।
কেউ এখানে শিক্ষকতা করতে চায় না বলে বছরে অনেক দিনই বন্ধ থাকে এই স্কুল।সদ্য আর'মি থেকে রিজাইন করা কাবির স্যার,হামিদ চাচার অনুরোধের ফলে জয়েন করেন এই স্কুলে।কাশ্মিরের গোলাবারুদের আওয়াজ থেকে অনেক দুরেই এই বুট স্কুলে ৭-৮ জন স্টুডেন্ট নিয়েই শুরু হয় তাঁর দিনযাপন।আর সেখানেই তিনি পান স্কুলের পুরনো শিক্ষিকা ফেরদৌসের রেখে যাওয়া একটি নোটবুক।যে নোটবুক জুড়ে শুধুই আবেগেরা খেলা করছে,গান গাইছে আর নৃত্য করছে।নোটবুকে লিখে রাখা ফেরদৌস টিচারের আবেগভরা লিখা পড়েই মামলিন ফেরদৌসের প্রেমে পড়ে যান কাবির স্যার।
আর তার পরেই নিজের কল্পনায় আকঁতে শুরু করেন নোটবুকের সেই নায়িকাকে।
"উওহ বহুত খুবসুরাত হে,লেকিন মেনে উসে কাবি দেখা হি নেহি।পিয়ার হো গায়া হে মুজে উসে,জিসে মেইন কাবি মিলা হি নেহি।"
ব্যাক্তিগতভাবে ফেরদৌস টিচার আর কাবির স্যারের কখনো কি দেখা হয়,কাবির স্যারের ভালোবাসা কি পূর্ণতা পায়,এই প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই মুভিটা দেখতে হবে।
সলমান খান প্রযোজিত মুভিটি 'বুমরোর'সুর আর চিনার পাতার ঝড়ে পড়ার দৃশ্যে রোমান্টিকতার ছুঁয়া ও অসাধারণ গানগুলোও মুভির প্রতি আরো ভালো লাগাবে আপনাকে।দীর্ঘ ১ ঘন্টা ৫২ মিনিট আপনি থাকবেন অন্য এক জগতে যেখানে শুধুই ভালোবাসা আর ভালোলাগা উঁকিঝুঁকি মারবে আপনার মনমন্দিরে।
